বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা পালন করতে হলে জাতীয় পার্টিকে মন্ত্রী সভায় থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন দলটির কো-চেয়ারম্যান জিএম কাদের।                                               


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির বনানী অফিসে জাতীয় সাংস্কৃতিক পার্টি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। পাশাপাশি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে সংসদে সরকারের বিভিন্ন নেতিবাচক পদক্ষেপের সমালোচনাও জরুরি বলেও মনে করেন তিনি।


জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, “আমাদের প্রশাসন, অর্থবল, পেশিশক্তি নেই। একমাত্র শক্তি জনসমর্থন। এটা যদি না থাকে, তাহলে আমরা শূন্য। কিন্তু আমাদের জনসমর্থনও দিন দিন কমতে কমতে তলানিতে ঠেকেছে। ভোটের রাজনীতিতে আমরা রাজনীতি ও ভোটবিহীন অবস্থায় পৌঁছে গেছি। গত পৌরসভা নির্বাচনে তা স্পষ্ট দেখা গেছে।


তিনি আরও বলেন, “পৌরসভা নির্বাচনের সময় আমি বহু এলাকায় গিয়েছি। সেখানে দেখেছি, সরকারি দলের সমর্থকরা তাদের দলকে ভোট দিচ্ছে। যারা বিরোধী, তারা বিএনপিকে বেছে নিচ্ছে। জাতীয় পার্টির অবস্থান জনগণের কাছে অস্পষ্ট। কারণ জাতীয় পার্টি একদিকে বিরোধী দল, আবার অন্যদিকে সরকারের মন্ত্রীসভায় আছে।”


জাতীয় পার্টি কারও ক্ষতি চায় না মন্তব্য করে তিনি বলেন, “কারও বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই। বক্তব্য একটাই, আমরা কোয়ালিশন বিরোধীদল চাই না। আমরা জনগণের হয়ে কথা বলতে চাই, জনগণের আস্থা অর্জন করতে চাই। কারণ, জনগণ চাচ্ছে আমরা যেন এগিয়ে যাই। এটা আমার কথা না, দলের তৃণমূল নেতাকর্মীদের কথা।”


জি এম কাদের বলেন, “সংসদ সদস্যরা সংসদে তাদের দায়িত্ব পালন করবেন। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা ও সংসদে সরকারকে জবাবদিহিতার আওতায় আনার কাজ তারা করবেন। সংসদে আমাদের কার্যকর এবং সত্যিকারের বিরোধীদলের ভূমিকা পালন করতে হবে। এটা করতে হলে জনগণের বিশ্বাসযোগ্যতা অর্জন করা জরুরি। রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থেই এটা করতে হবে।”


দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “জাতীয় পার্টি অন্যান্য রাজনৈতিক দলকে শত্রু নয়, প্রতিপক্ষ মনে করে। আমাদের মনে রাখতে হবে, প্রতিপক্ষকে শক্তিশালী করার জন্য কেউ এগিয়ে আসে না। সুতরাং কেউ আমাদের কল্যাণের জন্য মাথায় তুলে নিয়ে শক্তিশালী করে দেবে– এটা কোনো সুস্থ কাণ্ড-জ্ঞানসম্পন্ন চিন্তা নয়। জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এগিয়ে যেতে হবে।”


এদিকে গণতন্ত্র মেনেই পার্টির চেয়ারম্যান দলে পরিবর্তনে এনেছেন বলে মন্তব্য করেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার।



Playing video




00:00

00:00

Mute

Settings

PIP


Enter fullscreen

Play                ্য্য্য্য্য্য্য্য্য্য্য্্্য্য্য্য্য্য্য্য্য্